ঢাকাবৃহস্পতিবার , ২৬ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম

admin
আগস্ট ২৬, ২০২১ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে এক মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত মৎস্য ব্যবসায়ীকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামে।

জানা গেছে, উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি অংশে প্রবাহিত কুমার নদে ভেসাল জাল পেতে মাছ ধরতে চেয়েছিলেন মৎস্য ব্যবসায়ী সাদ্দাম শেখ (৩৫)। সাদ্দাম তেলজুড়ি গ্রামের আলিম শেখের ছেলে। বুধবার (২৫ আগস্ট) বিকেলে এ উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে একই এলাকার ওলি খন্দকারের সাথে সাদ্দামের বচসা হয়।

নদীতে ভেসাল জালের সাহায্যে মাছ ধরায় প্রশাসনের বিধি-নিষেধ আছে উল্লেখ করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ওলি খন্দকার বাধা দেন। বিষয়টি সম্পর্কে জানতে মৎস্য ব্যবসায়ী সাদ্দাম শেখ স্থানীয় ইউপি সদস্য ফরহাদ মিয়ার বাড়ি যাচ্ছিলেন।

এ সময় তেলজুড়ি পুরাতন বাজারে ফরহাদ মেম্বারের বাড়ির পেছনে পৌঁছলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওলি খন্দকারের ছেলে আল আমিন (৩০) এবং ভাই আসাদ খন্দকারের ছেলে বায়েজিদ (২৬) সাদ্দাম শেখের উপর চড়াও হন। ওলি খন্দকারের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হওয়ার অপরাধে তার ছেলে আল আমিন ও ভাতিজা বায়েজিদ অতর্কিত হামলা চালিয়ে সাদ্দামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।

এ সময় সাদ্দামের সঙ্গে থাকা দুই লক্ষ টাকা এবং একটি স্মার্ট ফোন ছিনিয়ে নেন। সাদ্দামের চিৎকারে আশেপাশের লোকেরা এগিয়ে এসে তাকে আহত অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়।প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাদ্দাম শেখ হাসপাতালের বেডে শুয়ে সাংবাদিকদের জানান, বুধবার রাতে ইলিশ মাছ ক্রয়ের জন্য বরিশাল যাওয়ার কথা ছিল। মাছ ক্রয়ের জন্য রাখা দুই লক্ষ টাকা আল আমিন ও বায়েজিদ ছিনিয়ে নিয়েছে।

স/এষ্