ঢাকারবিবার , ১৭ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

admin
মে ১৭, ২০২০ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরে বোয়ালমারীতে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বোয়ালমারীতে ২১ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে ৩ জন সুস্থ হয়েছেন।

জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের ৮০ বছর বয়সী ওই মুক্তিযোদ্ধা বার্ধক্যজনিত নানা রোগে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু ১৬ মে শনিবার তিনি ঢাকা থেকে স্ত্রীসহ নিজবাড়ী রাজাপুরে আসেন। ওইদিনই উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষ তার ও তার পরিবারের ৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ল্যাবে পাঠায়।

১৭ মে ল্যাব থেকে পাওয়া প্রতিবেদনে জানা যায়, মুক্তিযোদ্ধা ও তার সহধর্মিণীর করোনা পজিটিভ । বাড়ীটি শনিবারেই উপজেলা প্রশাসন লকডাউনের আওতায় আনে। আক্রান্তদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান।

স/এষ্