বোয়ালমারীতে মহররম ও কারবালা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা দরবার শরীফে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহররম উপলক্ষে শোহাদায়ে কারবালার স্মরণে ডোবরা দরবার শরীফ মাদ্রাসা মাঠে গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জনকল্যাণ সালেক অর্গানাইজেশনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমির জনকল্যাণ সালেক অর্গানাইজেশন ও ডোবরা দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ্ মো. ওবায়েদ বিন নাছের এর সভাপতিত্বে মহররম ও কারাবালা তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন ডোবরা নাছিরিয়া ওবায়দিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আরিফ খান, ডোবরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাজ্জাদ হোসেন শান্ত। বিভিন্ন এলাকা থেকে আগত দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও ভক্তবৃন্দ আলোচনা সভায় বক্তব্য রাখেন।
সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হাজারো লোকের মাঝে তবারক বিতরণ করা হয়।
স/এষ্

