ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকান্ড ২০টি দোকান পুড়ে ভষ্মিভূত

admin
মার্চ ৩১, ২০২০ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান পুড়ে ছাই। প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি। বুধবার (৩১.০৩.২০) বেলা ১১টায় আগুনের সূত্রপাত হয়।

সাতৈর বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ সাইদুর রহমান সজল জানায়, করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক মার্কেটের দোকানপাট বন্ধ ছিল। বেলা ১১ টার দিকে হঠাৎ সাতৈর শাহী জামে মসজিদ পুরাতন মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।

পরবর্তীতে ফরহাদ শেখের গ্যাস সিলিন্ডারের দোকান থেকে একাধিক গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটলে আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মূহুর্তেই বিভিন্ন পণ্যের ২০টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আনিচুজ্জামান, বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান প্রমুখ। এসময় উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাফর শেখ বলেন, এখনই আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

স/এষ্