ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বোয়ালমারীতে বসতবাড়ি ও দোকানের জায়গা জবরদখলের অভিযোগ

Mahin Sarker
আগস্ট ২১, ২০২০ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে এক ব্যক্তির বিরুদ্ধে অন্যের জায়গা জোরপূর্বক দখল করে আলিসান বাড়ি ও দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে ।

জানা গেছে, উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজারের ৭০ নং মোবারকদিয়া মৌজার বি এস খতিয়ান নং-৪৫, বি এস দাগ নং-৩৮৬ তে আজিজুর রহমান ও সামছুল হক বিশ্বাসের ২৯ শতাংশ, চান্দিনা জমি রয়েছে। এর মধ্যে থেকে শামসুল হক বিশ্বাস গং তাদের তিন মেয়েকে পাঁচ শতাংশ করে ১৫ শতাংশ লিখে দেন বাকি চৌদ্দ শতাংশ থেকে পৌনে পাঁচ শতাংশ বিক্রি করেন বাজিতপুর নিবাসী আকবর বিশ্বাসের ছেলে আমিন বিশ্বাসের কাছে।

কিন্তু আমিন বিশ্বাস স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তিনি খরিদকৃত জমিসহ আরো ৪/৫ শতাংশ জমি জবরখল করে দোকানঘর তৈরি করে। জমিটির আনুমানিক বাজার মূল্য প্রায় পনের লাখ টাকা। এছাড়া শামসুল হক বিশ্বাসের ছেলে মো. হামিদুল হক বকুলের চিতারবাজারের পার্শ্ববর্তী বাজিতপুর মৌজার ১৫ নং খতিয়ানের ২৯০ নং দাগে অবস্থিত বসত বাড়ির প্রায় দুই শতাংশ জমিও আমিন বিশ্বাস জোরপূর্বক দখল করেছেন। তার নবনির্মিত তিন তলা আলিসান ভবনের একাংশ পড়েছে ওই দুই শতাংশ মধ্যে।

বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও আমিন বিশ্বাস শেষ পর্যন্ত সালিশ বর্জন করায় বিষয়টির কোন সুরাহা হয়নি। এ ব্যাপারে শামসুল হক বিশ্বাসের ছেলে মো. হামিদুল হক বকুল প্রতিকার চেয়ে ফরিদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৫ নং খতিয়ানের ২৯০ নং দাগের নালিশী জমিতে বিজ্ঞ আদালত ০৯/০৩/২০২০ তারিখে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত আমিন বিশ্বাসের বক্তব্য জানার জন্য তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

স/ম