ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নকল সরবরাহের অভিযোগ।। অপসারণ দাবি

admin
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের ২৫ নং সোতাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগমের বিরুদ্ধে নানাবিধ অনিয়মের অভিযোগ করেছে স্কুল পরিচালনা পর্ষদ ও এলাকাবাসী।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর গত ৫ ফেব্রুয়ারি একটি লিখিত অভিযোগ দেয় তারা। অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ১২ বছর যাবৎ বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন নাদিরা বেগম।

দীর্ঘদিন একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকার কারণে তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে দুর্ব্যবহার, কোমলমতি শিক্ষার্থীদের অকারণে মারপিট, স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়মের সাথে জড়িত। এ বছর বিদ্যালয়টি থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়।

এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়েছে, তার নিজের ছেলেসহ বেশ কয়েকজন পরীক্ষার্থীকে নকল সরবরাহ করেন তিনি। তাদের প্রশ্নপত্রের ফাঁকা অংশে প্রধান শিক্ষক নাদিরা বেগমের নিজের হাতে লেখা নকল অভিযোগকারীরা অভিযোগপত্রের সাথে সংযুক্ত করেছেন। তিনি নিজ হাতে নকল সরবরাহ করায় অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে এবং তাকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন তারা।

অভিযুক্ত প্রধান শিক্ষক নাদিরা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। আপনারা প্রাথমিক শিক্ষা অফিসে খোঁজখবর নেন।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা শিক্ষা অফিসার নার্গিস জাফরী বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরিত অভিযোগপত্রের অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ইউএনও স্যার ও আমরা হাতে পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্