ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে পূর্বশত্রুতার জেরে ১৫ বাড়িঘর ভাংচুর ও লুটপাট

admin
নভেম্বর ২৮, ২০২০ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে পূর্বশত্রুতার জেরে ১৫ বাড়িঘর ভাংচুর ও লুটপাট ।।
প্রতিপক্ষের লাথির আঘাতে পেটের বাচ্চা নষ্টের অভিযোগ

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে ১৫ টি বাড়িঘর ভাংচুর, লুটপাট ও প্রতিপক্ষের লাথির আঘাতে এক গর্ভবর্তী মহিলার পেটের বাচ্চা নষ্ট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাসেল কাজী এবং রিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এর জেরে শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে সরোয়ার খা’র নেতৃত্বে আইয়ুব খন্দকার, রাসেল কাজী, লিঠু মিয়া, জাবেদ মিয়াসহ ১০/১৫ জন ব্যক্তি অতর্কিতে আক্রমণ করে রিপন মিয়ার ১৫ সমর্থকের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে।

এ সময় ফরিদ মিয়ার ঘরে রাখা নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় হামলাকারীরা। বাধা দিতে গিয়ে রিপন মিয়ার সমর্থক টেপু কাজী, দেলোয়ার শেখ, রানা, সোবাহান শেখ, মান্নান মোল্যা আহত হন।

আহত দেলোয়ার, রানা, সোবাহান, মান্নানকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত টেপু কাজীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় সরোয়ার খার লাথির আঘাতে অহিদ মিয়ার স্ত্রী শিউলির (৩০) পেটের ৩/৪ মাসের বাচ্চা নষ্ট হয়েছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকিলা আজাদ জানান, আল্ট্রাসনোগ্রাফ রিপোর্ট অনুযায়ী জানতে পারি ওই মহিলার পেটের বাচ্চা নষ্ট হয়েছে, তবে আঘাতে নষ্ট হয়েছে কি-না বিষয়টি স্পষ্ট নয়।

স/এষ্