ঢাকাশনিবার , ২ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin
অক্টোবর ২, ২০২১ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাড়ির উঠানের গর্তে জমে থাকা পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোবর) বিকেল তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আলিফ মোল্যা। সে বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের লোকনাথ গ্রামের নসিমন চালক মো. এরশাদ মোল্যার ছেলে।

জানা গেছে, লোকনাথ গ্রামের নসিমন চালক মো. এরশাদ মোল্যার আড়াই বছর বয়সী ছেলে আলিফ শনিবার বেলা তিনটার দিকে বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে পরিবারের সদস্যদের অগোচেরে সে পাশের বাড়িতে চলে যায়।

এ সময় প্রতিবেশী মিরাজ মোল্যার উঠানে জমে থাকা হাঁটু পরিমাণ গভীর টিউবওয়েল ও বৃষ্টির পানিতে আলিফ পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির ঘণ্টাখানেক পর আলিফকে পানিতে ডুবে থাকা অবস্থায় পায়। পরিবারের সদস্যরা সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স/অ