বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বোয়ালমারী লিবারেল ফ্রেন্ডস এসোসিয়েশনের সদস্য এস.কে আমিরুল ইকবাল পলাশের পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শেখ শামসুর রহমানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও মাস্ক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বোয়ালমারী চৌরাস্তা সংলগ্ন অফিসে ২২ আগস্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে সামাজিক উন্নয়নমূলক সংগঠন বোয়ালমারী লিবারেল ফ্রেন্ডস এসোসিয়েশন। মরহুম শামসুর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত শেষে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে মাস্কবিহীন বিপুল সংখ্যক ভ্যানচালক, দিনমজুর ও পথচারীদেরকে মাস্ক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী লিবারেল ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি মোঃ মিরাজ মৃধা শাখাওয়াত, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন চৌধুরী দুলু, সংগঠনটির সহসভাপতি ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, সংগঠনের প্রচার সম্পাদক ও কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক মোঃ জাহিদুল হক (পল্লব), কোষাধ্যক্ষ মোঃ মহিবুল ইসলাম, সদস্য শফিকুর রশিদ লুলু, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম মহু, জাকির, বুলবুল শাহনেওয়াজ টুলু, সাজ্জাদ হোসেন লাবলুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক চৌধুরী রায়হান রকি, শ্রমিকলীগ নেতা মিলন চৌধুরী প্রমুখ।
স/ম

