ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে দোকানের টিন কেটে পেয়াজ চুরি

admin
নভেম্বর ২৬, ২০১৯ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : সারাদেশে ক্রমান্বয়ে বাড়ছে পেঁয়াজের দাম। আবার সব জায়গায় পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে মেসার্স তুহিন ট্রেডার্স থেকে গত ২৫ নভেম্বর সোমবার গভীর রাতে বিপুল পরিমাণ পেঁয়াজ চুরির ঘটনা ঘটেছে। এতে দোকানটির মালিক হাজী মোকাদ্দেস হোসেন মোল্যার প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

দোকান মালিক হাজী মোকাদ্দেস হোসেন মোল্যার ছেলে তুহিন আল মাহমুদ চমকনিউজকে বলেন, প্রতিদিনের ন্যায় কেনাবেচা শেষে রাত ৯ টার দিকে আমি বাড়িতে চলে যায়। আজ (মঙ্গলবার) সকালে এসে দেখি টিনসেট দোকান ঘরের পেছন দিকের টিনের বেড়া কেটে ৩ বস্তা পেঁয়াজ চুরি করে নিয়ে গেছে চোরের দল।

প্রতি বস্তায় গড়ে ৬৫ কেজি পেঁয়াজ ছিলো। ধারণা করছি, সোমবার গভীর রাতে এ চুরি সংগঠিত হয়েছে। ওই পেঁয়াজ সোমবার সাতৈর বাজার থেকে ২০০ টাকা কেজি দরে কিনে খুচরা ২১০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন তিনি।

স/এস্