ঢাকারবিবার , ২৬ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে ট্রাক উল্টে চালক নিহত ব্যবসায়ী আহত

admin
জানুয়ারি ২৬, ২০২০ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার ওয়াবদা মোড়ে একটি মালবাহী ট্রাক উল্টে চালক নিহত ও এক কাঠের ভূষি ব্যবসায়ী মারাত্মক আহত হয়েছে। রোববার (২৬.০১.২০) রাত আনুমানিক দুইটার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, জেলার আলফাডাঙ্গা উপজেলা থেকে বগুড়াগামী একটি মালবাহী ট্রাক (বগুড়া ট-১১-২১৪৫) রাত আনুমানিক দুইটার দিকে বোয়ালমারী পৌর শহরের ওয়াবদা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপথে অবস্থিত দোকানের ওপর উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাক চালক ফারুক আলী (৪০) নিহত হয়। সে বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলা কমিড়াপন্ডিত পুকুরপাড় গ্রামের রইচ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় কাঠের ভূষি ব্যবসায়ী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শিবগাতী গ্রামের খবির মোল্যার ছেলে আল আমিন (২৮) মারাত্মক আহত হয়। সে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ফারুকের লাশ তার অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি দুর্ঘটনা মামলা নেয়া হয়েছে।

স/এষ্