হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামে শনিবার (২৮.০৩.২০) রাতে ইটভাটার ট্রলির চাপায় তৈয়ব মোল্যা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে তেলজুড়ী গ্রামের মকু মোল্যার ছেলে। নিহতের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
শেখর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মো. ওবায়দুর রহমান সরদার জানান, শনিবার রাত আটটার দিকে চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামে অবস্থিত জুয়েল এর ইটভাটার ট্রলিতে পিকেট নিয়ে তেলজুড়ী পূর্বপাড়া ডাঙ্গীর ব্রীজের উপর দিয়ে যাওয়ার সময় ইট বোঝাই ট্রলিটি কৃষক জুয়েল মোল্যাকে চাপা দেয়। এ সময় তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, লাশ ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ তত্ত্বাবধানে ময়নাতদন্তের মর্গে প্রেরণ করা হয়েছে।
স/এষ্

