ঢাকাশনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে ছেলেকে হয়রানির অভিযোগে পিতার সংবাদ সম্মেলন

admin
সেপ্টেম্বর ৪, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে ছেলেকে হয়রানির অভিযোগে পিতার সংবাদ সম্মেলন

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত ছেলের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে ছেলে পিতা। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কেওয়াগ্রামের নিজ বাড়িতে ওই সৈনিকের বাবা মো. আরমান হোসেন খান শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে এ সংবাদ সম্মেলন করেন।

এসময় লিখিত বক্তব্যে আরমান খান তিনি বলেন, তার ছেলে মো. মামুন খানের সঙ্গে কয়েকদিন আগে একই ইউনিয়নের পাঁচ ময়না গ্রামের মো. কামরুল মোল্যা তার মেয়ের বিয়ের প্রস্তাব পাঠান। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেয়ায় মেয়ের বাবা ক্ষিপ্ত হন।

মেয়ের বাবা প্রতিশোধ নেয়ার জন্য তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ের সঙ্গে মামুন খানের বিয়ের একটি ভূয়া হলফনামা তৈরি করেন বলে আরমান খান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। এরপর থেকে ওই মেয়ের বাবা পুত্রবধূ হিসেবে তার মেয়েকে বাড়িতে উঠানোর জন্য আরমান খানকে চাপ দিচ্ছেন।

সুবিচার চেয়ে আরমান খান সাংবাদিকদের জানান, তার ছেলে মামুন খান ওই মেয়েকে বিয়ে করেনি এবং কোন বিয়ের হলফনামাও করেনি। ভিন্ন ভিন্ন তারিখে ওই মেয়ের নামে সংগৃহিত স্ট্যাম্পের হলফনামায় করা মামুন খানের স্বাক্ষরও জাল। আমার ছেলেকে চাকুরি থেকে বরখাস্ত করার জন্য মিথ্যা বিয়ের এফিডেভিট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ওই এফিডেভিটের হলফনামায় শনাক্তকারী হলেন ফরিদপুর জজ কোর্টের আইনজীবী নিশাকান্ত বিশ্বাস। বিতর্কিত ওই বিয়ের এফিডেভিটে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেননি মর্মে আইনজীবী নিশাকান্ত বিশ্বাস কর্তৃক প্রদত্ত মামুন খানকে দেয়া একটি প্রত্যয়ন পত্র এ সময় সাংবাদিকদের দেখানো হয়।

স/এষ্