ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের গণসংযোগ

admin
অক্টোবর ১৭, ২০২০ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের গণসংযোগ

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শনিবার (১৭.১০.২০) সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যাপক গণসংযোগ এবং শোডাউন করেছে।

জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক আবুল বাশার বিপ্লব ব্যাপক গণসংযোগ ও শোডাউন করেছে। সকাল সাড়ে ৯টায় গুনবহা কামারগ্রাম থেকে শুরু করে ইউনিয়নের জালিয়াডাঙ্গা, ধোপাপাড়া, চাপলডাঙ্গা, হরিহরনগর, নদীয়ার চাঁদ, উমরনগর, চন্দনী বাজার, অমৃতনগর বটতলা, বাগুয়ান স্কুলসহ বিভিন্ন জায়গায় পথসভা ও গণসংযোগ করেন।
এসময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় কালে সকলের দোয়া এবং সমর্থন কামনা করেন। গণসংযোগকালে বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন, আবুল বাশার বিপ্লব, মোঃ ইমরান হোসাইন, কাজী শাহ্ মোঃ জাকারিয়া, মোঃ শহীদুল্লাহ, মোঃ তানভীর হোসেন প্রমূখ।

পথসভায় আবুল বাশার বিপ্লব বলেন, আমার ভাই বর্তমান চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম দীর্ঘদিন এই ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছে। তিনি দায়িত্ব পালনের সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে যেভাবে সেবা দিয়ে আসছেন আমি সেই ধারাবাহিকতা ধরে রাখতে আগামী নির্বাচনে আপনাদের সমর্থন ও দোয়া চাই এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়ে তার অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সমাপ্ত করতে চাই।

স/এষ্