ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে কেরানীর স্ত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

admin
অক্টোবর ২, ২০২০ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালি উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের অফিস সহকারীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। ওই প্রধান শিক্ষকের নাম মো. শাহজাহান মৃধা।

তার বাড়ি বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামে। তিনি বর্তমানে মধুখালী উপজেলাধীন কালাপোহা গ্রামের ‘মীরের কাপাষাটিয়া উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। তার এক ছেলে আমেরিকায় বসবাস করেন। তিনি বর্তমান কর্মস্থল ছেড়ে বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামে অবস্থিত ‘কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়’ এর প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ পেতে চেষ্টা করছেন।

এজন্য পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করেছেন বলে সূত্রটি জানায়। কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একাধিক অভিভাবক ‘বিতর্কিত’ ওই শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে দেখতে চান না বলে সাংবাদিকদের জানান।

স্থানীয় অধিবাসী বুলবুল শেখ বলেন, ‘মধুখালি উপজেলার মীরের কাপাষাটিয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ময়েনউদ্দিন মোল্যা মোহনের স্ত্রী ও দুই সন্তানের জননী মমতাজ মোহনের সঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মৃধার কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রধান শিক্ষকের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই অফিস সহকারীর বাড়ি। এই কারণে ওই প্রধান শিক্ষক বিভিন্ন অজুহাতে অফিস সহকারীর বাড়িতে যেতেন। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২৭ সেপ্টেম্বর প্রধান শিক্ষক ওই মহিলাকে নিয়ে উধাও হন।’ অফিস সহকারী ময়েনউদ্দিন মোল্যা বলেন, ‘তার স্ত্রী ২৭ সেপ্টেম্বর থেকে নিখোঁজ। এজন্য ২৯ সেপ্টেম্বর মধুখালি থানায় জিডি করেছি।’

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান মৃধা বলেন, ‘আমি একটু ব্যস্ত আছি। আমার একটা ইসের কারণে আমার মা অসুস্থ। আমি এক ঘন্টা পরে ফোন দিচ্ছি। আজকে নিউজটা করার দরকার নাই।’ এক ঘন্টা পরে ফোন দিলে তিনি আর মোবাইল রিসিভ করেননি।’

স/এষ্