হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর কৃষকলীগের উদ্যোগে কর্মহীন সাড়ে ৩শ নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩০.০৩.২০) স্থানীয় দলীয় কার্যালয় ও বিভিন্ন ইউনিয়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলামের পক্ষে প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও ১ টি করে সাবান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ (একাংশের) সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, কামরুল ইসলাম, আফসার উদ্দিন প্রমুখ।
স/এষ্

