ফরিদপুরের বোয়ালমারীর মোছাঃ মাফিয়া আক্তান (১৯) নামে এক কলেজ ছাত্রী ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ ছাত্রীর মামা বোয়ালমারী থানায় একটি সাধারন ডায়রী করেছেন(জিডি নং-১১০২ তাং-২৭/০৫/২১)।
ওই শিক্ষার্থী কাদিরদী ডিগ্রী কলেজ এইচ এস,সি ১ম বর্ষের ছাত্রী (১২ বছর ধরে মামা বাড়িতে থেকে লেখা পড়া করতেন মাফিয়া) দাদপুর ইউনিয়নের ভাটদী গ্রামের মোঃ মনিরুল মোল্যার ভাগনী।
গত ২৭ মে সকাল ১০ টার দিকে তার নিজ মামা বাড়ী থেকে বের হয়। এরপর আর বাড়ী ফেরেননি। স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও মাফিয়ার সন্ধান না পেয়ে ২৭মে বোয়ালমারী থানায় একটি সাধারন ডায়রী করেন তাঁর মামা মোঃ মনিরুল মোল্যা। তিনি জানান, মাফিয়ার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং ফর্সা,চুল লম্বা, মুখমন্ডল গোলাকার, পরনে সবুজ রংয়ের বোরখা রয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ বলেন, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

