বোয়ালমারীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে নানা আয়োজনের মধ্যদিয়ে প্রথমবারের মতো আড়ম্বরে উদযাপন করলো ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস। এ উপলক্ষে রবিবার সূর্যোদয়ের প্রাক্কালে পৌর ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ৭ ঘটিকায় বোয়ালমারী চৌরাস্তা সংলগ্ন স্বাধীনতা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করে শ্রদ্ধা জানান বোয়ালমারী পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া।
এ সময় পৌর কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিল। এছাড়া পৌর ভবনে মুক্তিযু্দ্ধূ ভিত্তিক চলচ্চিত্র, বঙ্গবন্ধুর জীবনের নানা তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ছে।
এতে উপজেলার বিভিন্ন দফতর ও উপজেলার থেকে প্রায় শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বোয়ালমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। সকাল সাড়ে নয়টায় বোয়ালমারী প্রাণ কেন্দ্র চৌরাস্তা থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু করে বাইখির চৌরাস্তা মোড় পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার পথ অতিক্রম করে শেষ হয়।
পরে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে বিকাল ৩ ঘটিকায় ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করতে বোয়ালমারী জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর- ১ আসনের সাংসদ মনজুর হোসেন। বিশেষ অতিথি ফরিদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, সহকারী কমিশনার ভূমি মরিয়া হক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল প্রমূখ।
স/এষ্

