ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে এবার এক মহিলা করোনায় আক্রান্ত

admin
মে ৫, ২০২০ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে শিখা রায় (৪৫) নামে আরও একজন মহিলা করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের বাসিন্দা । এ নিয়ে উপজেলায় ৫ জন করোনা রোগী শনাক্ত হলো।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান  বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মহিলা রবিবার ঢাকা থেকে বোয়ালমারীর ধুলপুকুরিয়া গ্রামের বাড়িতে আসেন।

করোনা উপসর্গ দেখা দেয়ায় সোমবার তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। ৫ মে মঙ্গলবার জানতে পারি ওই মহিলার করোনা পজিটিভ। তার শারীরিক অবস্থা ভাল থাকায় তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। তার বাড়িসহ আশেপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।

এর আগে উপজেলার বোয়ালমারী সদরের কালিয়ান্ডু গ্রামের ১ জন, পরমেশ্বরদী ইউনিয়নের পুতন্তিপাড়া গ্রামের একই পরিবারের ঢাকা ফেরত ২ জন এবং গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের চট্টগ্রাম ফেরত ১ জন করোনায় আক্রান্ত হন।

স/এষ্