ঢাকাসোমবার , ১৮ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

admin
মে ১৮, ২০২০ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের পক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে ৫শ কর্মহীন জনগণের মাঝে আসন্ন ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

১৮ মে সোমবার দুপুরে চতুল ইউনিয়ন বোর্ড অফিস চত্বরে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে ছিল পোলাও চাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল, গুঁড়ো দুধ, সয়াবিন তৈল ইত্যাদি।

বিতরণকালে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা যুবলীগের একাংশের আহবায়ক ও চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জান লিটু, যুগ্ম আহবায়ক দাউদুজ্জামান দাউদ ও এসএম শাফিউল্লাহ সাফি, সদস্য ওবায়দুর রহমান মৃধা, ইমরুল চৌধরী, গোপাল সাহা, হাসান সিকদার, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা সাহিদুল ইসলাম সোহরাব, সৈয়দ গোলাম মোর্তুজা তমাল, মুরসালিন শ্রাবণ, ফাহিম প্রমুখ।

স/এষ্