ঢাকারবিবার , ২৭ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে আসামী পক্ষের বসতবাড়িতে বাদীপক্ষের ভয়ঙ্কর তাণ্ডবলীলা

admin
ডিসেম্বর ২৭, ২০২০ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে আসামী পক্ষের বসতবাড়িতে বাদীপক্ষের ভয়ঙ্কর তাণ্ডবলীলা রেহাই পাচ্ছে না নারী ও শিশুরা

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের সোনানগর গ্রামে একটি হত্যাকান্ডকে কেন্দ্র করে বাদী পক্ষের ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণতা আর নৃশংসতায় চরম বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে আসামী পক্ষের ২০/২৫ টি পরিবারে।

বাদী পক্ষীয় লোকজনের অব্যাহত ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগে পরিবার গুলোর বসত এলাকাটি পরিণত হয়েছে এক শশ্মানেপুরিতে। হত্যাকান্ডের প্রায় তিন মাস পরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আসামী পক্ষের অনেক নিরীহ পুরুষ সদস্য যেমন ফেরারী জীবন যাপন করছে তেমনী নির্বিচার ধ্বংস লীলায় ঘর-বাড়ি নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় নারী-শিশু সদস্যরা চরম দুঃসহ ও মানবেতর জীবনযাপন করছে বলে জানা গেছে।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ওই গ্রামের মোঃ বাদশা শেখ ও আজিম উদ্দীন শেখের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গত ৭ সেপ্টেম্বর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে আজিম উদ্দিন শেখের ভাতিজা মোঃ হায়াত আলী (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ভয়-আতঙ্ক ও গ্রেফতার এড়াতে আসামী পক্ষের দোষী-নির্দোষী প্রায় সকলেই এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। আর এই সুযোগে তাদের বসত বাড়িতে নির্বিচারে হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটযজ্ঞে লিপ্ত হয় বাদীপক্ষ।

তারা আসামী পক্ষের প্রায় ১০/১৫ টি বাড়িতে হামলা চালিয়ে ২৫/৩০ টি পাকা, আধাপাকা ঘর ভারী ধাতব বস্তু দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়। চলে লুটপাট, অগ্নিসংযোগ।

একমাত্র ঘরের পোতা বাদ রেখে বাকী সবই লুটে নিয়ে যায় দূর্বৃত্তরা। শুধু ঘরের আসবাবপত্রই নয় গোয়ালের গরু, পুকুরের মাছ, জমির ফসল, পানি সেচের মেশিন, গাছ-পালাও লুটে নেয় বাদীপক্ষের সুযোগ সন্ধানী চক্রটি। তাদের এমন ধ্বংসাত্মক ও নারকীয় কর্মকান্ডে পুরো এলাকাটি পরিণত হয় এক শশ্মানপুরীতে।

ক্ষতিগ্রস্থ বাড়ীর পুরুষ সদস্যরা পলাতক জীবন বেছে নিলেও নারী ও শিশুরা আশ্রয়হীন হয়ে ঠায় নেই আত্মীয় স্বজনের বাড়িতে। পরিতাপের বিষয় ঘটনার পর প্রায় ৩ মাস পার হতে চললেও উদ্ভূত পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। বিবাদী পক্ষের ভিটে বাড়ী, কৃষি জমি এখন পর্যন্ত দখলে রেখেছেন বাদীপক্ষীয় লোকজন।

ফলে আদালতে সুনির্দিষ্ট মামলা চলমান থাকলেও আসামীদের পাশাপাশি অনেক নিরাপরাধ ব্যক্তিও এলাকায় আসতে পারছেন না। মেরামত করতে পারছেন না ঘর-বাড়ি।

হাজেরা বেগম নামে এক বৃদ্ধা বলেন, তার ছেলে মাজেদ মোল্যা ঢাকায় চাকরি করেন। ঘটনার দিনও তিনি কর্মস্থলে ছিলেন। অথচ তাকে আসামী করা হয়েছে। ধ্বংস করে দেয়া হয়েছে তার ঘর-বাড়ি। তিনি ঢাকায় থাকলেও তার স্ত্রী-সন্তান অন্যের বাড়িতে মানবেতর জীবন কাটাচ্ছে। ভাংচুরকৃত ঘর মেরামতের জন্য মিস্ত্রি এনেছিলাম, তাদের মারধর করে তাড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

ঝর্না বেগম নামের এক গৃহবধূ জানান, তার শিক্ষার্থী দুই সন্তানের একজন এসএসসি পরীক্ষার্থী। ঘর-বাড়ি লুট করার সময় তার বই-খাতাও নিয়ে গেছে। ছেলের বই খুঁজতে বাড়িতে গেলে ঝর্ণাকে ধাওয়া করে তাড়িয়ে দেয়া হয় বলে অভিযোগে প্রকাশ। সন্তানদের নিয়ে তিনিও অন্যের বাড়ি আশ্রিত বলে জানান ঝর্ণা।

অলিয়ার রহমান নামে এক এলাকাবাসী বলেন, একটি হত্যাকান্ড যেমন কাম্য নয়, তেমনী হত্যাকান্ড পরবর্তী এমন ধ্বংসযজ্ঞও সমর্থনযোগ্য নয়। অপরাধীর দায়ভার নিরাপরাধ নারী-শিশুরা বহন করবে কেন? আদালতে বিচারাধীন বিষয়ে আইন হাতে তুলে নেয়া জঘন্য অন্যায় বলে মন্তব্য করেন তিনি।

স/এষ্