বোয়ালমারীতে আলেম ওলামাদের সাথে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান
মতবিনিময় সভা
হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার বিপ্লব অত্র ইউনিয়নের হাফেজ ও আলেম ওলামাদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার ১৪ নভেম্বর সকালে গুনবহা তালতলা বাজারস্থ তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় বিপ্লব বলেন, গুনবহা ইউনিয়নকে নতুন করে ঢেলে সাজাতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করতে চাই। আমি বিশ্বাস করি, আলেম ওলামারা সমাজের নেতা।
তারাই সমাজের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে সবার আগে এগিয়ে আসে। আমি নিজেও একজন কুরআনের হাফেজ। ইসলাম ঘুষ দুর্নীতি সমর্থন করে না।
আপনাদেরকে সাথে নিয়ে গুনবহা ইউনিয়নকে ঘুষ, দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আলেম ওলামাদেরকে সামনে রেখে সাধারণ মানুষের সেবা করতে চাই এবং আলেম ওলামাদের পক্ষে কথা বলতে চাই। আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।
রেনিনগর মসজিদের পেশ ইমাম ক্বারী মাও. কাজী মনজুর হোসেনের সভাপতিত্বে ও গুনবহা কেরাতুল কুরআন মাদ্রাসার শিক্ষক এম. শহিদুল্লাহ হুজুরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইমাম মো. আবু জাফর মোল্যা, মাও. কাজী সাহাবুদ্দিন, মুহাম্মদ শামছুল হক, মো. মুরাদুল ইসলাম, মো. হুমায়ন কবির, মো. মতিয়ার রহমান, মো. নাছির উদ্দীন, মো. আব্দুর রহিম প্রমুখ।
প্রায় অর্ধশতাধিক আলেম ওলামা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং গুনবহা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবুল বাশার বিপ্লবকে সমর্থন দেন।
স/এন

