ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে আরও একজনের করোনা শনাক্ত

admin
মে ১৫, ২০২০ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের বাড়ি বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের চরবনমালীপুর গ্রামে। তার নাম কামরুল শেখ (৪৫)। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান বলেন, আক্রান্ত কামরুল শেখ ঢাকায় চাকরি করেন। বাড়িতে আসার পর করোনা উপসর্গ দেখা দেয়ায় ১৪ মে বৃহস্পতিবার তার করোনা টেস্ট করা হয়। ১৫ মে শুক্রবার সন্ধ্যায় জানা যায় তার করোনা পজিটিভ। তার বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

এ উপজেলায় মোট আক্রান্ত ১৯ জনের ১৪ জনের বাড়িই ধুলপুকুরিয়া গ্রামে। এর মধ্যে একজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন, দুইজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। বাকিরা নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

স/এষ্