ঢাকারবিবার , ১৬ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমরেীতে কুমার নদের মাটি বিক্রি সাড়ে চার লাখ টাকা জরিমানা

admin
জানুয়ারি ১৬, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমরেীতে কুমার নদের মাটি বিক্রি সাড়ে চার লাখ টাকা জরিমানা

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি জায়গার মাটি উত্তোলন ও বিক্রি করার অভিযোগে মাটি উত্তোলনকারীকে তিন লক্ষ টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। মাটি উত্তোলনে সহযোগিতা করায় অপর তিন ব্যক্তিকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।

আদালত সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের শরীফ বাড়ির নিকটবর্তী কুমার নদের পাড় থেকে মাটি উত্তোলন করছিলেন একই গ্রামের মোঃ মিজান শরীফ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাচিস্ট্রেট মোঃ রেজাউল করিম।

কুমার নদের মাটি উত্তোলন ও বিক্রয় করার অপরাধে মোঃ মিজান শরীফকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড (উভয়দণ্ড) প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ডের অতিরিক্ত আরও পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া এ কাজে এক্সকেভেটর (বেকু) দিয়ে মাটি তোলা এবং গাড়ি দিয়ে মাটি পরিবহন করার কাজে সহযোগিতা করার অপরাধে তিনজনকে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তারা হলেন উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের টুটুল ফকির, পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের মোঃ মতি মোল্যা এবং ফরিদপুর সদর উপজেলার কোতয়ালি থানার মোঃ সাকিব মাতুব্বর। বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিধান ভঙ্গ করায় এই জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, মাটি ও বালু খেকোদের পুনরায় সতর্ক করা হলো। পরবর্তীতে অধিকতর কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/এষ্