ঢাকাশুক্রবার , ২৯ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বোনের হলুদ সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মর্মান্তিক মৃত্যু 

চমক নিউজ, ময়মানসিংহ
অক্টোবর ২৯, ২০২১ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

বোনের হলুদ সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মর্মান্তিক মৃত্যু 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে ছোট বোনের গায়ে হলুদ অনুষ্ঠানে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচাত ভাই আব্দুল ওয়াদুদ (২৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ৭ নং রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে  শুক্রবার আব্দুল ওয়াদুদের চাচাতো ছোট বোন ইসরাত জাহানের বিয়ে আয়োজন করা হয় বাড়িতে। বিয়ে উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের প্রস্ততির সময় ওয়াদুদ ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে নিহত হন।
নিহতের চাচাতো ভাই শাহীন আলম বলেন গত শুক্রবার ওয়াদুদের বড় ভাই নির্মাণ শ্রমিক আব্দুল কদ্দুস ঢাকায় নির্মাণধীন ভবনে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ছোট ভাই বিদ্যুতায়িত হয়ে মারা গেল।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন  করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।  তাই অপমৃত্যু মামলা দায়ের করা হবে। এদিকে বিয়ে বাড়ি সহ সমস্ত গ্রাম শোকে আচ্ছন্ন হয়ে আছে।
স/বি