নাইজেরিয়ার উত্তর-পূর্ব এলাকায় বোকো হারাম তেল অনুসন্ধ্যান দলের ৫০ জনকে হত্যা করেছে। এক সপ্তাহ আগে এ হত্যাকাণ্ড ঘটে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বর্নো রাজ্যের মগুমারির এলাকায় নাইজেরিয়ান ন্যাশনাল পেট্টোলিয়াম করপোরেশনে (এনএনপিসি) হামলাটি গত কয়েক মাসের তুলনায় ছিল ভয়াবহ। এ হামলায় যারা নিহত হয়েছেন সবাই ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
বোকো হারামের হামলায় ৫০ জন নিহতের বিষয়টি দেশটির সেনাবাহিনী অস্বীকার করেছে। মঙ্গলবার তারা বলেছে, এ হামলায় মাত্র ১০ জন নিহত হয়েছেন।
কিন্তু একটি সূত্র বলছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এবং আরো মৃতদেহ আসছে।
এ ঘটনাকে এটাকে অপহরণ দাবি করলেও এটা পরিস্কার যে, বোকো হারাম তাদের অপহরণ করেনি বরং হামলা চালিয়ে হত্যা করেছে।
আরো অনুমান করা যাচ্ছে যে, বোকো হারাম আগের তুলনায় হামলার উপর বেশি গুরুত্ব আরোপ করেছে।
যদিও দেশটির সরকারের দাবি, যারা এসব হামলা চালাচ্ছে তারা আত্মঘাতি এবং চাদ বেসিনের অপরিশোধিত তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ভোলাটাইল লেকের হামলার জন্য তারা সব ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত।
এ ঘটনায় ধারনা করা হচ্ছে নিহতদের সবাইকে প্রথমে অপহরণ করা হয়েছিল। পরে তাদের পর্যায়ক্রমে হত্যা করা হয়। কারণ দেশটির সেনাবাহিনী বর্নো রাজ্যের গ্রামগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে।
২০০৯ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে বোকো হারামের হামলায় ২০ হাজার মানুষ মারা গেছে এবং প্রায় ২৫ লাখের বেশি মানুষ গৃহ ছাড়া হয়েছে। এছাড়াও তাদের হামলায় টেলিযোগাযোগ ও অন্যান্য অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স/এষ্

