বোয়ালমারীতে নবাগত ইউএনও’র যোগদান
হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ৩৩ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা মো. রেজাউল করিম । তিনি বিদায়ী ইউএনও ঝোটন চন্দ এর স্থলাভিষিক্ত হয়েছেন।
বুধবার (০১.০৯.২০২১) জেলা প্রশাসক অতুল সরকারের নিকট দায়িত্বভার গ্রহন করেন এ নতুন ইউএনও, পরে সন্ধ্যায় নিজ দপ্তরে যোগদান করেন তিনি। ইতিপূর্বে তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব ও মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ময়মনসিংহ জেলায় কর্মরত ছিলেন।
তার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। চাকুরীর প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ময়মনসিংহ যোগদান করেন। তার যোগদান উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে এক পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়সভা অনুষ্ঠিত হয়।
স/এষ্

