ঢাকাশনিবার , ২৬ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

(বেসিস) ওয়েবসাইট হ্যাক !


মে ২৬, ২০১৮ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

‘গ্রে হ্যাট টিনেজারস’ নামের একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ওয়েবসাইট হ্যাক করেছে।

শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওয়েবসাইটটি হ্যাক অবস্থায় দেখা যায়। তবে কেন হ্যাক করা হয়েছে সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি।

এ ব্যাপারে বেসিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সকালে সাইটটি আধা ঘন্টার জন্য হ্যাক করা হয়েছিল। আমরা ধারণা করছি মিয়ানমারের হ্যাকাররা হ্যাক করে থাকতে পারে। তবে সে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সাইটটি মেইন্টেইন করার কাজ চলছে। আশা করি শিগগির সাইট আগের অবস্থায় ফিরে আসবে।

স/মা