বেলকুচি থানার নবনির্মিত ভবন উদ্বোধন
এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচি থানায় পুলিশের অফিসার ইনচার্জের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) মন্ডল গ্রুপের নিজস্ব তহবিলে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টি নন্দন এ ভবনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএমের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম সিদ্দিক, অত্র থানার ওসি গোলাম মোস্তফা, বেলকুচি উপজেলা আ’লীগের সভাপতি গাজী দেলখোশ আলী প্রাং, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার ও প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর পূর্বে মোনাজাত পরিচালনা ও অতিথিদের সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়।
স/ম

