ঢাকাবুধবার , ১৯ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত-৪

admin
জানুয়ারি ১৯, ২০২২ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত-৪

এম এ মুছা,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ডে কভার্ড ভ্যান সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী জামাল (৬০) নামের এক ব্যক্তি নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারী) আনুমানিক রাত ৯ ঘটিকার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন পাবনা জেলার ঈশ্বরদী থানার মারমি গ্রামের মৃত কোরবান সরকারের ছেলে। এ ছাড়া দুর্ঘটনায় নারী শিশুসহ আরও ৫ জন্য আহত হয়েছেন।

আহতরা হলেন,কিপাত সরদার, হোসনেয়ারা,চালা গ্রামের সাইফুল ইসলাম,নুরমহল ও শিশু আতিকা। আহতদের এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ও সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কভার্ড ভ্যান ও সিএনজি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং ড্রাইভার পালাতক।

স/এষ্