ঢাকাবুধবার , ১২ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেলকুচিতে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

admin
জানুয়ারি ১২, ২০২২ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

বেলকুচিতে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

এম এ মুছা,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জানুয়ারী) বিকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে ৬টি ইউনিয়ন পরিষদের ৭২ জন সদস্য শপথ বাক্য পাঠ করেন।

সমাজসেবা অফিসার ইলিয়াস হাসান সেখের সঞ্চালনায় নব নির্বাচিত বেলকুচি উপজেলা সংরক্ষিত মহিলা আসনের ১৮ জন ও সাধারণ সদস্য পদে নির্বাচিত ৫৪ জনকে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান শপথ পাঠ করান।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না হান্নান, সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা নির্বাচন অফিসার রায়হান কুদ্দুস, মৎস্য কর্মকর্তা শামীম রেজা,বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান প্রমুখ।

স/অ