ঢাকাশুক্রবার , ৪ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেলকুচিতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজন আটক

admin
মার্চ ৪, ২০২২ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

বেলকুচিতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজন আটক

এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জ বেলকুচিতে থেকে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকালের দিকে বেলকুচি উপজেলার বওড়া নতুনপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বেলকুচি উপজেলার বওড়া নতুনপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে বেলাল হোসেন (৪৫) ও গাইবান্ধা জেলার মৃত আব্দুর রহিম বেপারীর ছেলে মো.লিটু বেপারী (৪০)।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলাল হোসেনকে আটক করা হলে তার নিকট থেকে দেশীয় তৈরী লোহার পাইপ গান ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।বেলালের তথ্যের ভিত্তিতে আরেক আসামী লিটুকে অস্ত্রের সরঞ্জামসহ তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, তারা দুর্ধর্ষ সন্ত্রাসী, অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী। তারা বেলকুচি উপজেলার হাজী তোজাম্মেল হক দালালের মার্কেটে ওয়ার্কসপের ভিতরে দীর্ঘদিন ধরে দেশীয় বিভিন্ন আগ্নেয়াস্ত্র তৈরী করেছিলেন। এছাড়া অস্ত্র তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

স/অ