বেলকুচিতে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচি পৌর এলাকার সুবর্নসাড়ায় দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে বেলকুচি উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফজলে রাব্বির ব্যক্তিগত অর্থে স্থানীয় ৮০ জন অসহায় হত দরিদ্রদের মাঝে, চাল, ডাল, চিনি , তৈল, সেমাই, পিয়াজ আলু ও নগদ অর্থও বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ডা. মোঃ শোয়েব, ইঞ্জিনিয়ার মোঃ জাকারিয়া রাব্বি তোহা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর স্বর্না পারভীন জুয়েল, রহিদুল ইসলাম প্রমুখ।
স/এষ্

