ঢাকারবিবার , ২৮ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোল শহরে পুলিশের টহল

admin
মার্চ ২৮, ২০২১ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল শহরে পুলিশের টহল

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে। বেনাপোলের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে পুলিশের টহল।

রোববার (২৮ মার্চ) সকাল থেকেই দোকানপাট ও অফিস আগের মত স্বাভাবিক রয়েছে। আন্তঃজেলা বাসসহ সড়ক-মহাসড়কে স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল। দুপুর ৩টা পর্যন্ত হরতালের সমর্থনে বা হরতালবিরোধী কাউকে দেখা যায়নি। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান সহ সকল পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বেনাপোল পোর্ট থানার ওসি অপারেশন আজিজুল হক জানান, হরতালের সমর্থনে বেনাপোলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেনাপোলের সকল স্থানে পুলিশ টহল দিচ্ছে। সকল ব্যবসা প্রতিষ্ঠান চালু আছে। বেনাপোল কাস্টমসের সামনে আমরা অবস্থান করছি।

স/এষ্