ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেনাপোল ভবারবেড় গ্রামে র‌্যাবের অভিযান ভারতীয় গাঁজাসহ গ্রেফতার-১

nayem ahmed
নভেম্বর ২৬, ২০২০ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল ভবারবেড় গ্রামে র‌্যাবের অভিযান ভারতীয় গাঁজাসহ গ্রেফতার-১

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল ভবারবেড় গ্রামের হাড়ি হাটা থেকে ১কেজি ভারতীয় গাঁজাসহ ভবারবেড় গ্রামের মোঃ জুলু(৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬ সদস্যরা গ্রেফতার মাদক ব্যবসায়ী জুলু ভবারবেড় গ্রামের মোঃ রুস্তম হোসেন এর ছেলে।

বৃহস্পতিবার(২৬ নভেম্বর) ভোর রাতে টার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন হাড়ি হাটার সামনে অভিযান পরিচালনা করে ১কেজি ভারতীয় গাঁজাসহ জুলু নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩, ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন বলেন, ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৯ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

স/এন