ঢাকাবুধবার , ১১ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোল পোর্ট থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

admin
সেপ্টেম্বর ১১, ২০১৯ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ১০ মাসের সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী হাসানুর হাসানকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বুধবার(১১/৯/২০১৯ইং) তারিখ ভোর রাতে আসামির বাড়ি বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঐ থানার কর্তব্যরত(এএসআই)দেলোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্স কনস্টেবল সানাউলল্লাহ এবং কনস্টেবল চঞ্চল মুখার্জি এর সহায়তায় আসামিকে ধরতে সক্ষম হয়। গ্রেফতার হাসানুর হাসান গাজিপুর গ্রামের আজিজ এর ছেলে।

বেনাপোল পোর্ট থানার এএসআই দেলোয়ার জানান, আসামি হাসানুর হাসানের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন দৌলতপুর থানায় একটি মামলা হয় মামলা নং ০৬(৯)১২।গত (২/৪/২০১৫ইং) তারিখ রায় ঘোষণার মধ্য দিয়ে আসামির বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

স/এষ্