ঢাকাসোমবার , ২৮ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে বন্ধ আমদানি-রপ্তানি

admin
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোল (যশোর) প্রতিনিধি: প্রতিবেশী দেশ ভারতের বনগাঁসহ পশ্চিমবঙ্গের ১০৮টি পৌরসভার নির্বাচন উপলক্ষে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি বানিজ্য।

রোববার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমস অফিসের কার্যক্রম চলছে। অন্যদিকে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতের সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এবিষয়ে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস প্রক্রিয়াসহ লোড আনলোড স্বাভাবিক আছে। সোমবার থেকে পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে পুনরায় বানিজ্য স্বাভাবিক হবে।

স/এষ্