ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোলে ১৮ লাখ ভারতীয় রুপিসহ আটক-১

admin
আগস্ট ১৯, ২০১৯ ৪:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর) প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ১৭ লাখ ৬০ হাজার ২শত” ভারতীয় রুপি ও ২ লাখ ৫ হাজার বাংলাদেশি টাকাসহ জমির উদ্দিন (২৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি সদস্যরা ।

রবিবার (১৮ আগষ্ট) সন্ধ্যায় তাকে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে আটক করা হয়।

আটক জমির উদ্দিন চট্টগ্রাম জেলার চাঁদগাও থানার কালুরঘাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায়, ভারত থেকে বিপুল পরিমান রুপি পাচার করে এনে একজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অপেক্ষা করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৭ লাখ ৬০ হাজার ২শত” ভারতীয় রুপি ও ২ লাখ ৫ হাজার বাংলাদেশি টাকাসহ জমিরকে আটক করা হয়।

আটক জমিরের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।