ঢাকাশনিবার , ১৫ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোলে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি’র বাড়িতে বোমা হামলা।। প্রতিবাদে বিক্ষোভ

admin
জুন ১৫, ২০১৯ ৫:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শা উপজেলার বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টুর বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শার্শা উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার বিকালে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি উপলক্ষ্যে দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আ.লীগ,যুবলীগের, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,বাস্তহারা লীগ, শ্রমিকলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল সহকারে বেনাপোল ছোট আঁচড়া মোড়স্থ পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেত হতে থাকে। বিকাল ৫টার পর তা বিশাল সমাবেশে রুপ নেয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাহাদুরপুর মোড় সোনালী ব্যাংকের সামনে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ও বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল,সেক্রেটারী নাসির উদ্দিন,সাদিপুর ওয়ার্ডের কাউন্সিলর আহাদুজ্জামান বকুল, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী ইকবাল হোসেন রাসেল,বাস্তহারা লীগের সেক্রেটারী মোহাম্মমাদ আলী।

এ সময় বক্তারা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার মন্টুর বাড়িতে বোমা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রাতের আধারে যারা হামলা করে তারা আর যাই হোক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারেনা। তারা অবিলম্বে বোমাবাজদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের দাবি জানান।

প্রসঙ্গত বৃহস্প্রতিবার রাতে স্বেচ্ছাসেবকলীগের নেতা জুলফিকার আলী মন্টুর বাড়িতে অজ্ঞাত দূর্বত্তরা বোমা হামলা চালায়। এ হামলায় আওয়ামীলীগের আরেকটি অংশ ( মেয়র গ্রুপ) জড়িত বলে অভিযোগ আনেন বক্তারা।

স/এষ্