ঢাকাসোমবার , ৭ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোলে সাংবাদিক নির্যাতনের ফুঁসে ওঠেছে নাটোর জেলা সাংবাদিকেরা

admin
আগস্ট ৭, ২০১৭ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

তাপস কুমার, নাটোর:
যশোরের বেনাপোলের চেকপোস্ট এলাকায় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের দ্বায়িত্বপালনে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কম এর স্টাফ রিপোর্টার আজিজুল হককে বিজিবি ক্যাম্পে ডেকে নিয়ে বেধড়ক মারপিট ও অকথ্য গালিগালাজের প্রতিবাদে ফুঁসে ওঠেছে নাটোর জেলা সাংবাদিক সমাজ। ওই ন্যাক্কার জনক ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা রবিবার ৬ আগস্ট দুপুর ১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এতে বিভিন্ন গনমাধ্যেমের কর্মীরা অংশ নেয়। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন টিভি রিপোর্টার এ্যাসোসিয়েশানের সভাপতি নবীউর রহমান পিপলু, এনটিভির নাটোর স্টাফ রিপোর্টার হালিম খান, প্রিয়.কম ও দৈনিক শেয়ার বিজের নাটোর প্রতিনিধি তাপস কুমার, মোহনাটিভি সাংবাদিক রাশেদুল ইসলাম, মিলিনিয়াম টিভি সাংবাদিক এমএম আরিফুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের উপর নির্যাতন ও হয়রানী যেন প্রতিদিনকার নিত্ত ঘটনা হয়ে দাড়িয়েছে। অবিলম্বে এই অবস্থার অবসান ঘটাতে সকলকে ঐক্যবধ্য হওয়ার আহব্বান জানানো হয়েছে নাটোরে অনুষ্ঠিত সাংবাদিকদের মানববন্ধন থেকে।

স/এষ্