ঢাকারবিবার , ৮ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোলে র‌্যাব ৬ এর অভিযানে ইয়াবাসহ আটক ২

admin
জুলাই ৮, ২০১৮ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা রবিবার ভোরে বেনাপোল এলাকায় অভিযান চালিয়ে ২শ ৪৭ পিস ইয়াবাসহ ইমরান(২৫)ও রাজু আহম্মেদ (২৩) কে আটক করেছে। আটক ইমরান ঝিকরগাছা থানার প্রন্দপুর গ্রামে শহিদুল ইসলামের ছেলে ও রাজু আহম্মেদ বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সোহেল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর র‌্যাব-৬ জানতে পারে যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল বলফিল্ডের উত্তর পার্শ্বে পৌর কমিউনিটি সেন্টারের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিক্তিতে উক্ত স্থানে র‌্যাবের একটি দল অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামি ইমরান হোসেন (২৫) ও রাজু আহম্মেদকে (২৩) হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে শাট ও প্যান্ট এর পকেট থেকে ২৪৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরআর