ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোলে র‌্যাবের অভিযান গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
নভেম্বর ২, ২০২০ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে র‌্যাবের অভিযান গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল ভবাবেড় গ্রামে র‌্যাবের অভিযান ৩শ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ মনু(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। গ্রেফতার নারী মাদক ব্যবসায়ী মনু ভবার বেড় গ্রামের শাহাব উদ্দিনের স্ত্রী।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভা ৬ নং ওয়ার্ডস্থ ভবার বেড় গ্রামের মনু’র টিন শেড বসত ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬,সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন(এক্স) বিএন লেঃ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভবার বেড় গ্রামে অভিযান চালিয়ে ৩শ গ্রাম ভারতীয় গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাগে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।গ্রেফতার নারী মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম চলছে।

স/এষ্