ঢাকাশুক্রবার , ১৯ ফেব্রুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোলে বৈদ্যুতিক তার থেকে মাস্ক পাড়তে গিয়ে নিহত-১

admin
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে বৈদ্যুতিক তার থেকে মাস্ক পাড়তে গিয়ে নিহত-১

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল বড়আঁচড়া গ্রামে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার থেকে মাস্ক পাড়তে গিয়ে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম(৫০)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত রফিকুল বেনাপোল ডুবপাড়া গ্রামের মুজিবার রহমানের ছেলে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর বর্তমান ঠিকানা বড়আঁচড়া গ্রামে নিজ বাড়ির তিন তলা ঝুল বারান্দার বৈদ্যুতিক তার থেকে অ্যালুমিনিয়াম পাইপ দিয়ে মাস্ক পাড়তে গিয়ে ঘটনাস্থলেই তার মৃৃত্যু হয়।

এসময় স্থানীয়রা তাকে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ দাফনের জন্য মরদেহ নিজ গ্রামের বাড়ি ডুবপাড়া নিয়ে যাওয়া হয়।

স/এষ্