মোঃ রাসেল ইসলাম,বেনাপোল : বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রাম থেকে ভারত থেকে পাচার করে আনা ৬০৩ বোতল ফেনসিডিল সহ আছমা নামে এক মহিলা মাদক ব্যবসায়িকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার বেলা ১১ টার সময় বারপোতা গ্রাম থেকে দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
আটকৃত আছমা বেনাপোল পোর্ট থানার দক্ষিন বারোপোতা গ্রামের তবিবর রহমানের স্ত্রী।
২১ বিজিবি দৌলতপুর ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারপোতা গ্রামে তবিবর রহমানের বাড়ি অভিযান চালিয়ে ৬০৩ বোতল ফেনসিডিল সহ আছমা নামে এক মহিলাকে আটক করা হয়। এ সময় বাড়ির মালিক তবিবার রহমান বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটককৃত আসামিকে ফেনসিডিল সহ বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এস আই মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শনিবার আসামিকে যশোর আদালতে নেওয়া হবে।
আরআর

