ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেতন ভাতার দাবীতে মেহেরপুরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি চলছে

admin
জুলাই ২, ২০১৯ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি : সরকারি কোষাগার হতে বেতন ভাতার দাবীতে ২য় দিনের অবস্থান কর্মসূচি পালন করেছে মেহেরপুরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসুচি দুপুর ১ টা পর্যন্ত চলে। মেহেরপুর প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করছেন তারা। সভাপতিত্ব করেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের মেহেরপুর জেলা সভাপতি তৌফিকুল আলম।

বক্তব্য রাখনে সাধারন সম্পাদক সানোয়ার হাসান দিপুসহ সংগঠনের নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচীর কারনে গতকাল থেকে পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে কাজ করতে এসে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

এ সময় বক্তরা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ১২ মাস থেকে ১৮ মাস পর্যন্ত বেতন বন্ধ থাকে। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হয় তাদের। এর আগের আন্দোলনে সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এখনও তা বাস্তবায়ন হয়নি।

দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচীর ঘোষণা করা হবে বলে জানান তারা।

স/এষ্