খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বকেয়া বেতন-ভাতা পরিশোধ, পেনশন সুবিধা প্রবর্তনসহ সরকারের রাজস্ব তহবিল থেকে বেতন প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দিয়েছে পৌর কর্মকর্তা-কর্মচারীরা।মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে জেলার ঝালকাঠি ও নলছিটি পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারী এ কর্মসুচিতে অংশ নেয়। এসময় ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ঝালকাঠি পৌর সভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি ম. আবু হানিফ, সদস্য সচিব মো. নুরুল ইসলাম প্রমূখ। এসময় বক্তারা বলেন কর্মকর্তা-কর্মচারীদের মাসের পর মাস বেতন হচ্ছে না। আর এ কারণে জেলার দুটি পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন।
কর্মকর্তা-কর্মচারীরা অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ তাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবারে স্মারকলীপি প্রদান করা হয়।
স/জনী

