ঢাকাশনিবার , ১৯ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেগুনের সেঞ্চুরি!

admin
মে ১৯, ২০১৮ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

লাফিয়ে বাড়ছে বেগুনের দাম। প্রথম রোজায় রাজধানীতে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বেগুন বিক্রি হয়েছে। কিন্তু এক দিনের ব্যবধানে শনিবার (১৯ মে) সকালে এই দাম বেড়ে হয়েছে ১০০ টাকা।

এক রাতের ব্যবধানে ৩০ থেকে ৪০ টাকা টাকা দাম বাড়ার খবরে অবাক ক্রেতা রাকিব। মোহাম্মদপুর কৃষি মার্কেট বাজারে বেগুন কিনতে আসা এই ক্রেতা বলেন, ‘কাল কিনলাম সত্তর টাকায়। আজ ১০০ টাকা। এটা কীভাবে সম্ভব? এখন তো মনে হচ্ছে ভুল করেছি। কাল বেশি করে কিনে রাখা উচিত ছিল।’

ইফতার উপকরণে বেগুনি যখন প্রায় অবশ্যম্ভাবী উপকরণ, তখন এই সময় বেগুনের চাহিদা বাড়ে অস্বাভাবিক। আর সেই সঙ্গে বাড়ে দাম।

খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকারিতে দাম বাড়ায় তাদেরও দাম বাড়াতে হয়েছে। আর পাইকারি ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় আমদানি কম।

ক্রেতা নিজামউদ্দিন বলেন, ‘বিভিন্ন মুসলিম দেশে ১১ মাস দাম বেশি নেয়া হলেও, বিশেষ ছাড় থাকে রোজার মাসে। এক মাত্র আমরাই উল্টো। এখানে ব্যবসায়ীরা ব্যবসাই বোধ করে এক মাস। একেবারে গলা কাঁটা দাম।’

বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বাড়লে তাদের কিছু করার নেই। মোহাম্মদপুর কৃষি মার্কেটের সবজি বিক্রেতা রাহাত ঢাকাটাইমসকে জানান, ‘ভাই, লুকানের কিছু নাই। বেগুন পাল্লা কেনা পরছে সাড়ে চারশ টাকা। বিক্রি করুম কত? দশ টাকা লাভ তো রাখাই লাগবে। শশা কেনা সাড়ে তিনশ টাকার মত।’

বেগুনের পাশাপাশি এক দিনের ব্যবধানে অস্বাভাবিকভাবে বেড়েছে শশার দামও। আগের দিন ৫০ থেকে ৭০ টাকায় সালাদের উপকরণটি পাওয়া গেলেও আজ ৮০ টাকার কমে মিলছে না পণ্যটি। আরও দাম বাড়ার ইঙ্গিত আছে বলে দাবি বিক্রেতাদের।

মোহাম্মদপুর টাউন হল বাজারে দাম আরো একটু বেশি। গতকাল সকালে ৬০ টাকায় পাওয়া গেছে বেগুন। আজ বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায় দরে। শশা ৮০ থেকে ৯০ টাকা।

স/এষ।