ঢাকাশনিবার , ১৪ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেগম খালেদা জিয়া বাংলাদেশের মহারাণী নন

admin
অক্টোবর ১৪, ২০১৭ ৬:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
বেগম খালেদা জিয়া বাংলাদেশের মহারাণী নন

কুষ্টিয়া, ১৩ অক্টোবর, ২০১৭ ॥ “খালেদা জিয়ার গ্রেফতার পরোয়ানা জারী করা সরকারের একটি ইস্যু পরিবর্তন কৌশল মাত্র” বিএনপির এমন মন্তব্যের প্রেক্ষিতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনী ষড়যন্ত্রকে বানচাল করে সঠিক সময়ে নির্বাচন করা সরকারের চ্যালেঞ্জ। তিনি বলেন, আদালতের নির্দেশে গ্রেফতারী পরোয়ানা জারী হয়েছে। বেগম খালেদা জিয়া যদি গণতন্ত্র বিশ্বাস করেন তা হলে আদালতে নিজেকে হাজির করবেন। কেননা তিনি আইনের উর্দ্ধেও নন, বাংলাদেশের মহারাণীও নন। তাই তাকে আইনে নিজেকে সোপর্দ করা উচিত।
শুক্রবার সকালে কুষ্টিয়া ভেড়ামারা গোলাপনগর নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
“জাতিসংঘে নিরাপত্তা পরিষদ আবারও রোহিঙ্গা সমস্যা নিয়ে জরুরী বৈঠকে মিলিত হচ্ছেন’’ এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উপর্যপরি বৈঠকে মিলিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা আন্তজার্তিকভাবে স্বীকৃতি পেয়েছে।
এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল আহমেদ, জেলা সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

স/মা