ঢাকাশনিবার , ৩ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বুড়িরছড়া বিলের বালু উত্তোলনে হুমকীর মুখে রাস্তা ও ব্রীজ

admin
আগস্ট ৩, ২০১৯ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয়, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধভাবে বুড়িরছড়া বিল থেকে অবাধে বালু উত্তোলন করছে এক অসাধু বালু ব্যাবসায়ী।

এতে হুমকীর মুখে রয়েছে ব্রিজ এবং সংযোগ সড়ক। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নেওয়াশী ইউনিয়নের গোবর্ধ্বনকুটি ভিতরকুটি এলাকার এক অসাধু বালু ব্যবসায়ী বুড়িরছড়া বিল থেকে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

স্থানীয়রা জানায় দীর্ঘদিন থেকে ওই এলাকার আইয়ুব আলী (৪৮) বুড়িরছড়া বিলে একাধিক ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিজের পকেট ভারি করছে। এ ব্যাপারে এলাকার কোনো লোক বাধা দিলে গায়ের জোর দেখিয়ে তাকে মিথ্যে মামলাসহ বিভিন্নভাবে হুমকী দিয়ে আসছে।

স্থানীয়রা আরও জানায় বালু উত্তোলন করে ট্রলি ও ট্রাক্টর দিয়ে বালু পরিবহনের কারণে মানুষের চলাচলের একমাত্র মাধ্যম ব্রিজ ও কাচা রাস্তাগুটিও চলাচলের অনুপোযোগী হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টি হলেই পানি ও কাদা জমে। পথচারীদের চলাচলে দুর্ভোগের শেষ থাকে না।

আপেল মাহমুদ, আতাউর রহমান, মমিনুর রহমান মমিন, মিঠু আহম্মেদ, এসএ লিমনসহ স্থানীয় অনেকে অভিযোগ তুলে বলেন বালু ব্যবসায়ী আইয়ুবকে অনেকবার বলা হয়েছে কিন্তু কারো কথা তোয়াক্কা করে না। গায়ের জোর দেখিয়ে অবাধে বালু উত্তোলন করে আসছে।

এভাবে বালু তুললে ব্রিজ এবং রাস্তাটি ভেঙ্গে গিয়ে এলাকাবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বালু ব্যবসায়ী আইয়ুব আলী বালু উত্তোলনের কথা স্বীকার করে বলেন আমি মালিকানা জমি লিজ নিয়ে বালু উত্তোলন করছি। ১ হাজার বালুর দাম ১হাজার টাকা দেই।

এটা আমার ব্যবসা আমি ২৫ বছর থেকে এই ব্যবসা করছি। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভ‚মি), ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আল-ইমরান বলেন বিষয়টি আমি জানতাম না। আগামীকালই (রোববার) সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্