ঢাকারবিবার , ১৬ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বুস্টার ডোজ নিয়েও রাজশাহীর এমপি এনামুল হক করোনায় আক্রান্ত

admin
জানুয়ারি ১৬, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বুস্টার ডোজ নিয়েও রাজশাহীর এমপি এনামুল হক করোনায় আক্রান্ত

মঈন উদ্দীন: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার সন্ধ্যায় করোনা পজিটিভ হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন। গত বুধবার কিরোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন এমপি এনামুল হক।

এর মধ্যে করোনায় আক্রান্ত হলেন তিনি। এর আগেও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন এমপি এনামুল হক। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর তিনি করোনা আক্রান্ত হন।

এমপি এনামুল হক বলেন, ‘সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য শুক্রবার (১৪ জানুয়ারি) নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলাম। শনিবার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ঘাড় ব্যথা ছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা বা উপসর্গ নেই। শারীরিকভাবে বেশ ভালো আছি।’

স/এষ্